এই বাংলায় লাইফস্টাইল

শিষ্য হিসেবে আপনার চরিত্র কেমন হবে?

By Eaibanglai - July 27, 2026
— Advertisement —
Advertisement
শিষ্য হিসেবে আপনার চরিত্র কেমন হবে?

সঙ্গীতা চৌধুরীঃ- আমরা প্রত্যেকেই দীক্ষা নিতে চাই, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য আমাদের কেমন হতে হবে? কী ধরণের হ‌ওয়া উচিত আমাদের চরিত্রের গঠন? একজন শিষ্য হিসেবে আমাদের আশু কর্তব্য কী? এই প্রসঙ্গে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মহারাজ বলেছেন, “শিষ্যকে হতে হবে গুরুর চাইতেও অধিকতর কর্তব্যনিষ্ঠ, অধিকতর পবিত্রচেতা, অধিকতর দৃঢ়প্রতিজ্ঞ। তবেই না শিষ্য নাম সার্থক হল।”

মহারাজ আর‌ও বলেছেন যে,“ প্রত্যেক শিষ্যকে এই সঙ্কল্প কত্তে হবে যে, গুরুর জীবনের অনুকরণ করাই তার চরম কর্তব্য নয়, গুরুর পবিত্র জীবনকে ভিত্তি করে নিজের জীবনটাকে আরও উন্নত, আরও বিশাল করে গড়ে তোলাই তাঁর উদ্দেশ্য।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement