এই বাংলায় দক্ষিণ বাংলা

শ্রাবণ মাসে ভক্তদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু দুর্গাপুরে

By Eaibanglai - July 26, 2026
— Advertisement —
Advertisement
শ্রাবণ মাসে  ভক্তদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  সারা শ্রাবণ মাস ধরে ভোলেবাবার ভক্তরা তারকেশ্বরে শিবের (বাবা তারকেশ্বর) মাথায় জল নিবেনদন করেন। দূর দূরান্ত থেকে ভক্তেরা তারকেশ্বরে ছুটে যান এই জল নিবেদনের জন্য। এবার শিব ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ভক্তদের যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চালু করা হয়েছে সরকারি বাস পরিষেবা। রাজ্যের ৫টি রুটে চালু করা হয়েছে এই অতিরিক্ত বাস পরিষেবা। রবিবার দুর্গাপুর রেলস্টেশন চত্বর থেকে এই বিশেষ বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই।

জানা গেছে, ভক্তদের নিয়ে বাস দুর্গাপুর থেকে শেওড়াফুলি ঘাটে পৌঁছবে। সেখান থেকে ভক্তরা গঙ্গাজল সংগ্রহ করে  তারকেশ্বর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল নিবেদন করবেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের হাতে জল, বিস্কুট ও মিষ্টি তুলে দেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই।

বিধায়ক জানান, শ্রাবণী মেলায় যাতে ভক্তরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। স্বভাবতই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা ও তীর্থযাত্রীরা। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement