এই বাংলায় দক্ষিণ বাংলা

স্বপ্নেন্দু বদলি মহাশ্মশানে বাবলু এলো পুনরায় পৌরসভাতে

By Eaibanglai - July 25, 2026
— Advertisement —
Advertisement
স্বপ্নেন্দু বদলি মহাশ্মশানে বাবলু এলো পুনরায় পৌরসভাতে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  দুর্গাপুরের বাসিন্দা শিবকুমার মণ্ডল ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্কের পর দুর্গাপুর পুরসভা প্রশাসনের তরফে পদক্ষেপ করা হল। গত শুক্রবার পুর কমিশনারের স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, অভিযুক্ত কর্মী স্বপ্নেন্দু ভৌমিক (ওরফে জয়)-কে বর্তমান ক্যাশ সেকশন থেকে বদলি করে ৪ নম্বর বরোর অধীন বীরভানপুর শ্মশানে পাঠানো হয়েছে। শিবকুমার মণ্ডল পুরসভার কর্মী স্বপ্নেন্দু ভৌমিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে এবং আঙুল উঁচিয়ে, “আমি স্বপ্নেন্দু ভৌমিক, যান যেখানে যা কমপ্লেন করার করুন।” তিনি ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর পুর কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম জানান, "কোনও অভিযোগ নিয়ে সাধারণ মানুষ পুরসভায় এলে তাঁদের কথা ধৈর্য ধরে শুনতে হবে এবং সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। কোনও কর্মী যেন কারও সঙ্গে দুর্ব্যবহার না করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।" অতীতেও স্বপ্নেন্দু ভৌমিকের আচরণ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। সাম্প্রতিক এই ঘটনার পর ফের বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত পুরসভা স্বপ্নেন্দুকে বীরভানপুর শ্মশানে বদলি করে দিল। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, "সাধারণ মানুষ পরিবর্তনের আশায় নতুন সরকারকে ক্ষমতায় এনেছেন। তাই সরকারি দফতরে মানুষের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার বা দুর্নীতি বরদাস্ত করা হবে না"

অন্যদিকে অবাক করার মতন কাণ্ড হল ওই পুর কমিশনারের স্বাক্ষরিত নির্দেশিকাকে কেন্দ্র করে। নির্দেশিকাটিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে বীরবাহানপুর মহাশ্মশানের ক্যাশ সেকশনে কর্মরত বাবলু বিসিকে পুনরায় দুর্গাপুর নগর নিগমের ক্যাশ সেকশনে বদলি করা হল। শিল্পাঞ্চল দুর্গাপুরে কান পাতলেই শোনা যায় এই বাবলু  বিসির একাধিক দুর্নীতির গল্প। রাজ্যে সরকার পরিবর্তন হতেই তাকে দুর্গাপুর নগর নিগমের মূল অফিস থেকে বদলি করা হয়েছিল বীরবাহানপুর মহাশ্মশানে। কিন্তু অবাক করার বিষয় হল আবার ওই বাবলু বিসিকে হাজারো অভিযোগ থাকা সত্ত্বেও পুনরায় দুর্গাপুর পৌরসভার মূল ক্যাশ সেকশনে বদলি করা হয়েছে। এ বিষয়ে সাধারণ শিল্পাঞ্চলের বাসিন্দাদের অভিযোগ হাজার হাজার দুর্নীতির অভিযোগ থাকা বাবলু বিসিকে পুনরায় পৌরসভার ক্যাশ কাউন্টারের দায়িত্ব দেওয়া থেকে পরিষ্কার যে রাজ্য সরকারের এই সংস্থা 'ওয়াশিং মেশিনে' ধুয়ে সাফ করে নিয়েছে বাবলু বিসিকে। তার বিরুদ্ধে ওঠা হাজারো অভিযোগের আর কোন তদন্ত হবে না বলেই ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement