এই বাংলায় দক্ষিণ বাংলা

শ্রাবণে অভিনব উদ্যোগ, শিবজ্ঞানে জীব সেবা

By Eaibanglai - August 09, 2026
— Advertisement —
Advertisement
শ্রাবণে অভিনব উদ্যোগ, শিবজ্ঞানে জীব সেবা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শ্রাবণ মাসে যখন চারিদিকে শিবের মাথায় জল ঢালার হিড়িক, ঠিক তখনই দুর্গাপুরের ৪০ নম্বর ওয়ার্ডের রেলগেট সংলগ্ন কল্পতরু নগর কলোনিতে দেখা গেল এক সম্পূর্ণ ভিন্নধর্মী এবং মানবিক চিত্র। শিবরূপী সাধারণ মানুষের মুখে পরিশ্রুত পানীয় জল তুলে দিতে এক অনন্য উদ্যোগ নিল পশ্চিম বর্ধমান জেলা বিজেপি ওবিসি মোর্চা।

বর্ষার মরশুমে এলাকায় ঘোলা জলের সমস্যা এবং তার জেরে পেটের রোগের উপদ্রব রুখতে অভিনব এই কর্মসূচি নেওয়া হয়েছে। ওবিসি মোর্চার পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি অঙ্কিত যাদবের নেতৃত্বে এবং ৩ নম্বর মণ্ডলের ওবিসি সভাপতি পবিত্র কুণ্ডু ও অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে রবিবার কল্পতরু নগর কলোনি রেলগেট ১ নম্বর এলাকায় এই জল বণ্টন কর্মসূচি করা হয়।

এলাকাবাসীরা জানান বর্ষা নামতেই এলাকায় কল থেকে ঘোলা জল বেরোচ্ছে, যার ফলে পেটের নানা সমস্যা দেখা দিচ্ছে। সাধারণ মানুষের এই কষ্টের কথা জানতে পেরে কোমর বেঁধে মাঠে নামেন ওবিসি মোর্চার নেতৃত্ব। এদিন ওবিসি মোর্চার জেলা সহ-সভাপতি অঙ্কিত যাদবকে নিজের কাঁধে করে পরিশ্রুত পানীয় জলের জার ও বোতল বয়ে নিয়ে কলোনির বাড়ি বাড়ি পৌঁছে দিতে দেখা যায়।

এই বিষয়ে অঙ্কিত যাদব জানান, "শ্রাবণ মাসে ভক্তরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন। কিন্তু আমাদের কাছে সাধারণ মানুষই হলেন সাক্ষাৎ শিব। বর্ষার দিনে এই এলাকায় ঘোলা জলের সমস্যা তৈরি হয়েছে, যা থেকে পেটের রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর এই সমস্যার কথা জানতে পেরেই ওবিসি মোর্চার পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস।"

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement