এই বাংলায় দক্ষিণ বাংলা

বিবি কলেজে বহিরাগত হামলার প্রতিবাদ: আসানসোল দক্ষিণ থানা ঘেরাও ও জিটি রোড অবরোধ এবিভিপির

By Eaibanglai - September 23, 2026
— Advertisement —
Advertisement
বিবি কলেজে বহিরাগত হামলার প্রতিবাদ: আসানসোল দক্ষিণ থানা ঘেরাও ও জিটি রোড অবরোধ এবিভিপির

সংবাদদাতা,আসানসোলঃ- কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর বহিরাগতদের নৃশংস হামলার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আসানসোলে তুমুল বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বুধবার আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ব্যাহত করা হয় জিটি রোডের (GT Road) যান চলাচল।

এবিভিপির অভিযোগ, দিনকয়েক আগে আসানসোল বিবি কলেজে (B.B. College) একটি অনুষ্ঠান চলাকালীন আচমকাই কিছু বহিরাগত যুবক ক্যাম্পাসে প্রবেশ করে এবং সাধারণ ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। এই সম্পূর্ণ মারধরের ঘটনাটি কলেজের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ছাত্র সংগঠনের দাবি, ঘটনার পরই আসানসোল দক্ষিণ থানায় সিসিটিভি ফুটেজসহ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত একজন অভিযুক্তকেও গ্রেফতার করতে পারেনি।

পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ হয়েই বুধবার ছাত্রছাত্রীরা আসানসোল দক্ষিণ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা থানার সামনের ব্যস্ততম জিটি রোড অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এবিভিপি নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, এই হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় আগামী দিনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উৎসবের মরশুমে শহরের একটি প্রথম সারির কলেজে এই ধরনের বহিরাগত হামলা এবং নিরাপত্তা নিয়ে বর্তমানে শিল্পাঞ্চলের শিক্ষামহলে উদ্বেগ ছড়িয়েছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement