এই বাংলায় দক্ষিণ বাংলা

ডিভিসির জল ছাড়া ও বন্যা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ অগ্নিমিত্রা পালের

By Eaibanglai - September 03, 2026
— Advertisement —
Advertisement
ডিভিসির জল ছাড়া ও বন্যা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ অগ্নিমিত্রা পালের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দামোদরের নিম্ন অববাহিকার জলযন্ত্রণা নিয়ে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অতীতে ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে 'রাজনীতি' করার বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে গত দুদিন ধরে মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার ফলে দামোদরের নিম্ন অববাহিকায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংকটজনক পরিস্থিতির মাঝেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে তুললেন পুরমন্ত্রী।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর অতীতের অবস্থানকে কটাক্ষ করে অগ্নিমিত্রা পাল বলেন, "আগে ডিভিসি জল ছাড়লেই উনি বলতেন আমাকে না বলে জল ছেড়ে দিয়েছে। এই অভিযোগ তুলে রাজনৈতিক তরজা চলত। এমনকী ‘ম্যানমেড বন্যা’ নিয়েও নানা গল্প শোনা গিয়েছে।" পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করে তিনি আরও যোগ করেন, "বন্যা যাতে না হয়, আমরা তো সেটা দেখব। মমতা ব্যানার্জির সরকারের আমলে গল্পের গরু নবান্নের ১৪ তলায় উঠত রেগুলার। এখন আর আমরা গল্পের গরুকে উঠতে দিই না।”

রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ির ঊর্ধ্বে উঠে বর্তমান সরকার যে পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে চায়, সেই বার্তাও দিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ডিভিসির জল ছাড়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়ম মেনে এবং যৌথ আলোচনার মাধ্যমেই সম্পন্ন হয়।

পুরমন্ত্রীর কথায়, "ডিভিসির সঙ্গে কথা হবে। একটা টিম আছে—ঝাড়খণ্ডের বডি আছে, ওয়েস্ট বেঙ্গলের বডি আছে, জয়েন্টে আর ডিভিসির বডি আছে। জয়েন্টলি ডিসাইড করা হয় কখন জল ছাড়া হবে। এটা নিয়ম।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement