এই বাংলায় দক্ষিণ বাংলা

উৎসবের মরশুমে নিষিদ্ধ শব্দবাজি রুখতে অণ্ডালে জোরদার অভিযান, বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি

By Eaibanglai - October 10, 2026
— Advertisement —
Advertisement
উৎসবের মরশুমে নিষিদ্ধ শব্দবাজি রুখতে অণ্ডালে জোরদার অভিযান, বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- উৎসবের মরশুমে নিষিদ্ধ শব্দবাজির দাপট ও দূষণ রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল পুলিশ প্রশাসন। উৎসবের আনন্দের আড়ালে লুকিয়ে বিভিন্ন দোকানে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ শব্দবাজি— গোপন সূত্রে এই খবর পেয়েই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অণ্ডাল থানার পুলিশ বিভিন্ন এলাকায় আচমকা হানা দেয়। উখড়া বাজার, বাঁকোলা রোড এবং খান্দরাসহ একাধিক জনবহুল এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। এই তল্লাশিতে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আটক ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, আসন্ন দীপাবলি ও উৎসবের মরশুমকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লুকিয়ে নিষিদ্ধ এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর শব্দবাজি মজুত ও বিক্রি করছিল। খবর পাওয়া মাত্রই অণ্ডাল থানার পুলিশ এবং উখড়া ফাঁড়ির পুলিশ  যৌথভাবে ময়দানে নামে। একের পর এক দোকানে অতর্কিতে হানা দিয়ে নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।

এই অভিযানে সরাসরি নেতৃত্ব দেন অণ্ডাল থানার উচ্চপদস্থ আধিকারিক প্রীতম পাল এবং উখড়া পুলিশ আউটপোস্টের আইসি তন্ময় দে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দের আবহে সুপ্রিম কোর্ট ও পরিবেশ আদালতের নির্দেশিকা অমান্য করে যাতে কেউ শব্দদূষণ ছড়াতে না পারে এবং বয়স্ক, শিশু ও অসুস্থ মানুষদের সমস্যা না বাড়ে, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement