উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

গণতন্ত্রে ছবির লড়াই! হিরাপুর থানায় বিজেপি যুব মোর্চার ‘আসল’ ক্ষোভ

By Eaibanglai - July 31, 2026
— Advertisement —
Advertisement
গণতন্ত্রে ছবির লড়াই! হিরাপুর থানায় বিজেপি যুব মোর্চার ‘আসল’ ক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ-   রাজনীতিতে ছবির ভূত যে কত বড় কাল হয়ে দাঁড়াতে পারে, তা বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মোদীর খাস তালুকে সেই চেনা ক্যারিকেচার কাণ্ডেই এবার সোজা হিরাপুর থানায় হাজির বিজেপি যুব মোর্চা!

     অভিযোগ ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলার মিছিলে নাকি দেশের প্রধানমন্ত্রীর একখানা ‘আপত্তিকর’ ছবি হাতে নিয়ে হাঁটছিলেন তিনি। ব্যস! সাংবিধানিক পদমর্যাদা থেকে শুরু করে একেবারে পাবলিকের সেন্টিমেন্ট- সব এক্কেবারে হুড়মুড়িয়ে ধূলিসাৎ!

      অন্যদিকে প্রশ্নও উঠছে, রাজনৈতিক ব্যঙ্গচিত্রের বিচার কি শিল্পের মাপকাঠিতে হবে, নাকি ফৌজদারি ধারার ওজনে? এদিকে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগের সংখ্যা বাড়ছে, আর তদন্তের তালিকাও লম্বা হচ্ছে।

      ​যুব মোর্চার দাবি, মতপার্থক্য থাকতেই পারে, তাই বলে একেবারে ছবি এঁকে খোদ দেশের ‘মুকুটমণি’কে খোঁচা? এ সহ্য করা যায় না। তাই সোজা এফআইআরের দাবি নিয়ে থানায় ধর্ণা।

      যদিও শ্লেষের ব্যাপার হলো, গোটা রাজ্য জুড়েই এখন এই ছবি-রোগের ধুম পড়েছে। মনে হচ্ছে, এখন রাজনীতির সবচেয়ে ব্যস্ত ক্যানভাস আর্ট গ্যালারি নয়, থানার ডায়েরি। শেষ পর্যন্ত আদালত, পুলিশ নাকি জনমত - কার তুলিতে এই বিতর্কের শেষ ছবি আঁকা হবে, সেটাই এখন দেখার।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement