এই বাংলায় দক্ষিণ বাংলা

টানা বৃষ্টিতে ফুঁসছে দামোদর, পাঞ্চেত, মাইথন, দুর্গাপুর জলাধার থেকে জল ছাড়া শুরু করল ডিভিসি

By Eaibanglai - August 18, 2026
— Advertisement —
Advertisement
টানা বৃষ্টিতে ফুঁসছে দামোদর, পাঞ্চেত, মাইথন, দুর্গাপুর জলাধার থেকে জল ছাড়া শুরু করল ডিভিসি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোল ও দুর্গাপুরঃ-  দক্ষিণবঙ্গ ও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে লাগাতার ভারী বর্ষণের জেরে জলস্তর দ্রুত বাড়ছে দামোদর নদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দামোদরের জলাধারগুলি থেকে দফায় দফায় জল ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে ডিভিসি। 

ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির জেরে মাইথন এবং পাঞ্চেত জলাধারে জলের চাপ মারাত্মক বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সকাল থেকেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ। আজ মাইথন জলাধার থেকে সাড়ে ৬ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে একধাক্কায় ৫৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে দুর্গাপুর ব্যারাজে। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকেও। সেচ দপ্তর সূত্রে খবর, এদিন  প্রায় ৬৪ হাজার ৩২৫ কিউসেক হারে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্য়ারাজ থেকে। 

তবে এই বিপুল পরিমাণ জল ছাড়ার কারণে এখনই বড় কোনো প্লাবন বা আশু বিপদের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে জেলা প্রশাসন। সেচ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, "আপাতত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে এবং মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়ার গতি বৃদ্ধি পেলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়াতে হবে।"

উদ্ভূত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন। নিম্ন দামোদর অববাহিকার নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। দামোদর নদ সংলগ্ন সমস্ত জেলার (পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও হুগলি) জেলাশাসক ও পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement