এই বাংলায়

কোলিয়ারিতে কর্মরত অবস্থায় কর্মীর মৃত্যু

By Eaibanglai - January 17, 2023
— Advertisement —
Advertisement

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- কর্মরত অবস্থায় এক কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল আসানসোলের বারাবনিস্থিত ইসিএলের গৌরান্ডি কোলিয়ারিতে। মৃত শ্রমিকের নাম প্রদীপ বাউরি।

জানা গেছে নাইট শিফটে কাজ করছিলেন ওই শ্রমিক। মঙ্গলবার ভোরে কোলিয়ারিরই গাড়ির চাকায় চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। এরপরই ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের আত্মীয় পরিজনরা। তাদের সঙ্গ দেন অন্যান্য কর্মচারীরা। অবশেষে কর্তৃপক্ষ মৃতের বড় ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বারাবনি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement