এই বাংলায় দক্ষিণ বাংলা

ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যের প্রতিবাদ: এবার প্রাণনাশের হুমকির অভিযোগে সরব আসানসোলের কংগ্রেস নেতা

By Eaibanglai - September 21, 2026
— Advertisement —
Advertisement
ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যের প্রতিবাদ: এবার প্রাণনাশের হুমকির অভিযোগে সরব আসানসোলের কংগ্রেস নেতা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুর্গাপুজো ও বাঙালি সংস্কৃতি নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করায় এবার লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন আসানসোলের কংগ্রেস নেতা অরূপ মুখার্জি। নিরাপত্তার অভাব বোধ করায় ইতিমধ্যেই এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সম্প্রতি হাওড়ার লিলুয়ায় এক ধর্মীয় সভায় বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত পণ্ডিত তথা কথাবাচক ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দুর্গাপুজোয় বাঙালিদের আমিষ আহার গ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যকে বাঙালি সংস্কৃতির অবমাননা হিসেবে দাবি করে রাজ্য জুড়ে প্রতিবাদে নামে কংগ্রেস। আসানসোলে সেই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেওয়ার সময় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে অপমান করার অভিযোগে বিজেপি যুব মোর্চার দায়ের করা মামলায় পুলিশ অরূপ মুখার্জিকে গ্রেপ্তার করে।

চার দিন জেল হেফাজতে থাকার পর জামিনে মুক্ত হন অরূপবাবু। তাঁর অভিযোগ, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে অনবরত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতার প্রশ্ন, “একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলন করাও কি অপরাধ?” তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। তাঁর কথায়, “জাতীয় কংগ্রেস দেশ থেকে ব্রিটিশদের তাড়িয়েছে, কংগ্রেস কাউকে ভয় পায় না।” এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement