এই বাংলায় দক্ষিণ বাংলা

"আমার পাড়া আমার সমাধান" প্রকল্পের বকেয়া ২৭ কোটি, জেলাশাসকের দ্বারস্থ আসানসোলের ৪০০ ঠিকাদার

By Eaibanglai - September 02, 2026
— Advertisement —
Advertisement
"আমার পাড়া আমার সমাধান" প্রকল্পের বকেয়া ২৭ কোটি, জেলাশাসকের দ্বারস্থ আসানসোলের ৪০০ ঠিকাদার

সংবাদদাতা,আসানসোলঃ- তৃণমূল কংগ্রেস সরকারের শেষলগ্নে পাড়ায় পাড়ায় উন্নয়নের গতি বাড়াতে শুরু হয়েছিল "আমার পাড়া আমার সমাধান" প্রকল্প। কিন্তু রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটতেই সেই প্রকল্পের কাজ করে এখন চরম বিপাকে পড়েছেন আসানসোল পুরনিগমের প্রায় ৪০০ জন ঠিকাদার। তাঁদের অভিযোগ, প্রকল্পের কাজ শেষ হলেও এখনও পর্যন্ত ২৭ কোটি টাকারও বেশি বকেয়া মেলেনি। এই বকেয়া টাকা আদায়ের দাবিতে মঙ্গলবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেন ক্ষুব্ধ ঠিকাদাররা।

ঠিকাদারদের পক্ষে হরবিন্দর সিং ও সুমিত রায় অভিযোগ করে বলেন, "আমরা প্রথম দিকে এই প্রকল্পের কাজ করতে আগ্রহী ছিলাম না। কিন্তু আমাদের ওপর চাপ সৃষ্টি করে, কার্যত হুমকির সুরে এই কাজ করানো হয়েছিল। শুরুতে কিছু টাকা দেওয়া হয়েছিল এবং সরকারি নথি দেখিয়ে আশ্বস্ত করা হয়েছিল যে তহবিলের কোনো অভাব নেই। সেই ভরসাতেই আমরা কাজ শেষ করি। কিন্তু তারপর থেকে আর কোনো টাকা মেলেনি।"

উদ্বিগ্ন ঠিকাদাররা আরও জানান, বাজার থেকে বাকিতে কাঁচামাল কেনা এবং মিস্ত্রি ও শ্রমিকদের মজুরি বাকি থাকায় তাঁরা চরম আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়েছেন। বকেয়া টাকা না পেলে শ্রমিকদের পাওনা কীভাবে মেটাবেন, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এর আগে সমস্যা সমাধানের আশায় তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রী ও পুর কমিশনারের সঙ্গে দেখা করলেও মেলেনি কোনো সদর্থক সমাধান। শুধুমাত্র আশ্বাসেই দিন কাটছে তাঁদের।

এই পরিস্থিতিতে নিরুপায় হয়েই দ্রুত বকেয়া টাকা মেটানোর দাবিতে প্রশাসনের সর্বোচ্চ স্তরের হস্তক্ষেপ দাবি করেছেন ঠিকাদাররা। তবে ঠিকাদারদের এই চাঞ্চল্যকর অভিযোগ এবং বকেয়া টাকা প্রসঙ্গে আসানসোল পুরনিগম বা জেলাশাসক কার্যালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement