এই বাংলায়

ইসিএলের আবাসন জবরদখল করে নেশার আসর

By Eaibanglai - March 22, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– ইসিএলের আবাসন জবরদখল করে নেশার আসর বসানোর অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনা আসানসোলের ডিসেরগড়ের সাঁকতোড়িয়া ইসিএল কলোনির।

এলাকাবাসীর অভিযোগ কলোনির একটি আবাসন জেপি সিং নামে এক ব্যক্তি জবরদখল করে একাই বসবাস শুরু করেন। এবং কিছু দিনের মধ্যেই ওই আবাসনের মধ্যে মদ গাঁজা নেশার আসর বসাতে শুরু করেন। ক্রমে ওই আবাসনে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা শুরু হয়। ফলে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন কলোনির অন্যান্য বাসিন্দারা। স্থানীয়রা কয়েকজন ঘটনার প্রতিবাদ জানালেও তাতে জবরদখলকারী ওই ব্যক্তি কোনও কর্ণপাত করেননি বলে অভিযোগ। অবশেষে মঙ্গলবার কলোনির বাসিন্দারা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ জানান বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ইসিএলের আধিকারিকরা। এরপর পুলিশ ওই আবাসন থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন নেশার সামগ্রী উদ্ধার করে এবং ইসিএল আধিকারিকদের সহমতে আবাসনটিতে তালা লাগিয়ে দেয়।

অন্যদিকে এদিনের এই পুলিশি অভিযানের সময় ওই আবাসনে কেউ না থাকায় ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement