এই বাংলায় দক্ষিণ বাংলা

দীপাবলি ও ছটপুজোর আগে আসানসোলে খাদ্য সুরক্ষা দফতরের বিশেষ অভিযান

By Eaibanglai - November 07, 2026
— Advertisement —
Advertisement
দীপাবলি ও ছটপুজোর আগে আসানসোলে খাদ্য সুরক্ষা দফতরের বিশেষ অভিযান

সংবাদদাতা,আসানসোলঃ- দীপাবলি ও ছটপুজো উপলক্ষে আসানসোলের বিভিন্ন এলাকায় মিষ্টির দোকান, রেস্তোরাঁ ও অস্থায়ী খাবারের স্টলগুলিতে বিশেষ অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। শুক্রবার উৎসবের মরসুমে খাবারের গুণমান বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই পরিদর্শনের আয়োজন করা হয়। রাজ্য খাদ্য সুরক্ষা দফতরের এই অভিযানে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরাও সামিল ছিলেন।

অভিযান চলাকালীন আধিকারিকরা মূলত খাবারে অননুমোদিত ক্ষতিকারক রঙের ব্যবহার, মজুত রাখা মাছ-মাংসের সতেজতা এবং সামগ্রিক পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন। এর পাশাপাশি দোকান ও হোটেলগুলির লাইসেন্স এবং স্যানিটাইজেশন ব্যবস্থাও পরীক্ষা করা হয়। এদিন আসানসোলের বেশ কয়েকটি বড় ও ছোট দোকানে এই তল্লাশি চালানো হয়।

খাদ্য সুরক্ষা দফতর সূত্রে জানা গেছে, অভিযানে খাবারে নিষিদ্ধ বা ক্ষতিকারক রঙের ব্যবহারের মতো কোনও বড়সড় অসঙ্গতি মেলেনি এবং সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। তবে ৪-৫টি ছোট খাবারের দোকানে প্রয়োজনীয় সরকারি রেজিস্ট্রেশন বা নথিপত্র পাওয়া যায়নি। ওই সমস্ত ব্যবসায়ীদের দ্রুত লাইসেন্স ও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আগামীদিনেও এই ধরনের যৌথ নজরদারি জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement