এই বাংলায় দক্ষিণ বাংলা

স্কুলের ভেতর হদিশ অবৈধ গ্যাস গোডাউনের! পুলিশের অভিযানে উদ্ধার ২০০-র বেশি সিলিন্ডার

By Eaibanglai - September 05, 2026
— Advertisement —
Advertisement
স্কুলের ভেতর হদিশ অবৈধ গ্যাস গোডাউনের! পুলিশের অভিযানে উদ্ধার ২০০-র বেশি সিলিন্ডার

সংবাদদাতা,আসানসোলঃ- ঘনবসতিপূর্ণ এলাকার একটি নামী বেসরকারি স্কুলের পরিকাঠামোর মধ্যেই রমরমিয়ে চলছিল বেআইনি গ্যাসের কারবার। শনিবার আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত রেলপাড়ের বাবুয়াতলা এলাকায় হানা দিয়ে এমনই এক চাঞ্চল্যকর বেআইনি গ্যাস গোডাউনের হদিশ পেল প্রশাসন। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আসানসোল উত্তর থানার পুলিশ এবং দমকল বাহিনীর যৌথ অভিযানে ওই চত্বর থেকে ২০০-রও বেশি খালি ও ভরতি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে বাবুয়াতলা এলাকার ওই বেসরকারি স্কুলের পরিকাঠামো চত্বরে আচমকা হানা দেন তদন্তকারীরা। গোডাউনের ভেতরে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় আধিকারিকদের। দেখা যায়, সুরক্ষার তোয়াক্কা না করেই ডাঁই করে রাখা রয়েছে একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডার। প্রাথমিক তদন্তে জানা গেছে, মজুত থাকা সিলিন্ডারগুলির মধ্যে ৬১টি সিলিন্ডার গ্যাসে ভরতি ছিল এবং বাকিগুলি খালি ছিল। প্রশাসনের তরফে তৎক্ষণাৎ পুরো গোডাউনটি সিল করে দেওয়া হয়।

একটি জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায়, তার ওপর একটি স্কুলের চত্বরে কীভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে এতদিন ধরে এই বিপজ্জনক দাহ্য পদার্থের অবৈধ কারবার চলছিল, তা নিয়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যেকোনো মুহূর্তে বড়সড় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ ঘটলে শত শত পড়ুয়া ও সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। গোডাউনের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement