এই বাংলায় দক্ষিণ বাংলা

ইসিএল-এর ট্রান্সফরমারে ভয়াবহ আগুন, বিদ্যুৎহীন আসানসোল পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা

By Eaibanglai - September 05, 2026
— Advertisement —
Advertisement
ইসিএল-এর ট্রান্সফরমারে ভয়াবহ আগুন, বিদ্যুৎহীন আসানসোল পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা

সংবাদদাতা, আসানসোলঃ-  ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর একটি ট্রান্সফরমারে ভয়াবহ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিল আসানসোল পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়। শনিবার সকালে এই দুর্ঘটনার জেরে পরিহারপুর, বক্সিমুলিয়া, ১০ নম্বর-সহ আশেপাশের একাধিক এলাকার বাসিন্দারা ঘোর সমস্যায় পড়েন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রান্সফরমারটি থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে ইসিএল-এর পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। ওই অঞ্চলে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার (WBSEDCL) কোনও বিকল্প পরিষেবা না থাকায়, স্থানীয় বাসিন্দাদের সম্পূর্ণভাবে ইসিএল-এর বিদ্যুৎ সরবরাহের উপরই নির্ভর করতে হয়। ফলে শনিবার সকালে ট্রান্সফরমারটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে গোটা এলাকা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় তীব্র গরমের মধ্যে বাসিন্দাদের দৈনন্দিন কাজকর্মে চরম ব্যাঘাত ঘটে বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়েই ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ইসিএল-এর আধিকারিক ও টেকনিক্যাল টিম। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় ট্রান্সফরমারটি পরীক্ষা করে পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। তবে ঠিক কখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, তা নিয়ে ইসিএল কর্তৃপক্ষের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

এদিকে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন থাকার কারণে ক্ষোভ জমছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকার বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement