এই বাংলায়

সালানপুরে নতুন ফ্যাক্টরির উদ্বোধন

By Eaibanglai - March 13, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ- রবিবার আসানসোলের সালানপুর এথোড়ার আঙারিয়াতে একটি ক্লাস্টার রিফ্যাক্টরির উদ্বোধন হল। আনুষ্ঠানিকভাবে ফ্যাক্টরির উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। ফলক উন্মোচন করে এবং ফিতে কেটে ফ্যাক্টরির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ বিশিষ্টজনেরা।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ থেকে পাঁচ বছর আগে এখানে একটা ক্লাসটার তৈরির চেষ্টা হয়েছিল। সরকারি ইনভেস্টমেন্টের মাধ্যমে যারা উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে সাহায্য করে আজ এই ক্লাস্টারের শুভ উদ্বোধন হল। আশা করছি পরবর্তী ক্ষেত্রে এখানে আরো নতুন কারখানা তৈরি হবে। ফলে অনেক বেকার যুবক যুবতীদের চাকরির সংস্থান হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement