এই বাংলায়

পুলিশ গাড়ির চালকের রহস্য মৃত্যু, উদ্ধার দেহ

By Eaibanglai - April 19, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, আসানসোলঃ– আসানসোলে এক পুলিশ গাড়ির চালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল । মৃতের নাম অখিলেশ কুমার সিং(শুভম সিং)। তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গী পুলিশ ফাঁড়িতে অস্থায়ী গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে হীরাপুর থানার নিউ টাউন এলাকার বাসিন্দা ওই পুলিশ গাড়ির চালক অখিলেশ কুমার গত রবিবার সকালে বাড়ি থেকে বিরিয়ে নিখোঁজ হয়ে যান। তার পর থেকে তার ফোনও বন্ধ হয়ে যায়। ফলে ওই দিন থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। থানায় নিখঁজ ডাইরিও করেন তারা। এরপর সোমবার নিখোঁজ অখিলেশ কুমারের মোটরবাইকটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে বার্ণপুরে দামোদর সংলগ্ন গ্যাস কারখানার পিছন থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ।

মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মৃতের পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। তবে কারা খুন করেছে সে বিষয়ে কোনওরকম আলোকপাত করতে পারেননি তারা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement