এই বাংলায়

ভরসন্ধ্যায় আসানসোলে শ্যুটআউট, গুলি করে খুন ব্যবসায়ীকে

By Eaibanglai - February 17, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, আসানসোলঃ– ভরসন্ধ্যায় আসানসোলে শ্যুটআউট। হোটেলে ঢুকে হোটেল মালিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার সেনর‌্যাল রোডের বেসরকারি হোটেলে। গুলিবিদ্ধ হোটেল ব্যবসায়ীর নাম অরবিন্দ ভগত। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতী হামলার পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

জানা গেছে এদিন সন্ধ্যায় হঠাৎ পর পর পাঁচ রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিংহ মোড়। প্রত্যক্ষদর্শীরা জানান এলাকার একটি হোটেলে ঢুকে হোটেল মালিককে লক্ষ্যে করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সবকটি গুলিই ওই ব্যবসায়ীর শরীরে লাগে। গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। অন্যদিকে দুষ্কতীরা সঙ্গে সঙ্গে হোটেল ছেড়ে চম্পট দেয়।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা ওই ঘটনা ঘটলা, কী কারণেই বা হামলা করা হল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement