এই বাংলায়

প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মিছিলে দু’পক্ষের ধাক্কাধাক্কি

By Eaibanglai - December 18, 2022
— Advertisement —
Advertisement

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মৌন মিছিলকে ঘিরে প্রকাশ্যে চলে এল জামুড়িয়ার তৃমমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। মিছিল শেষে দলের দু’পক্ষের মধ্যে চলল বচসা, ধাক্কাধাক্কি।

প্রসঙ্গত আসানসোলে বিজেপির উদ্য়োগে কম্বল প্রদান কর্মসূচিতে ঘটে যাওয়া মৃত্যুকাণ্ডের প্রতিবাদে শনিবার জামুরিয়া এক নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মৌন ধিক্কার মিছিল বের করা হয়েছিল। জানা গেছে মৌন মিছিল শেষ হতেই দলের দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।যা হাতাহাতি পর্যন্ত গড়ায়।

ঘটনাটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা তাপস কবি বলেন প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল দেখা গেল। যদিও তৃণমূল নেতা সুব্রত অধিকারী কোনওরকম গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটেনি বলে দাবি করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement