এই বাংলায় দক্ষিণ বাংলা

শ্বশুরবাড়ি থেকে যুব তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আটক নেতা

By Eaibanglai - September 22, 2026
— Advertisement —
Advertisement
শ্বশুরবাড়ি থেকে যুব তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আটক নেতা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শ্বশুরবাড়ি থেকে এক যুব তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির সোনপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম পম্পা মণ্ডল (৪০)। এই ঘটনায় পুলিশ মৃতার স্বামী, তথা পাণ্ডবেশ্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাইকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত পম্পা মণ্ডলের বাপের বাড়ি আসানসোলের সালানপুর থানার সামডি গ্রামে। তাঁর স্বামী নরোত্তম মণ্ডল পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত। নরোত্তমের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক রেকর্ড রয়েছে। বিধানসভা নির্বাচনের পর তিনি দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন। পরবর্তী সময়ে ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। বেশ কিছুদিন জেল হেফাজতে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়েছিলেন।

জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই যুবনেতার নিজস্ব বাসস্থান থেকে তাঁর স্ত্রীর এই রহস্যজনক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে ঘরে আগুন লাগল, এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও গভীর রহস্য বা খুন রয়েছে—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা ফাঁড়ির পুলিশ ও মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর সঠিক কারণ জানতে নরোত্তম মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement