এই বাংলায়

বাইকে ট্রাকের ধাক্কা, মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর

By Eaibanglai - April 28, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ- ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাইক আরোহী যুবকের। দুর্ঘটনাটি ঘটে আসানসোলের বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরান্ডী ভাটাশ মোড়ের কাছে। মৃত যুবকের নাম সনাতন মুর্মু। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন সনাতন মুর্মুর সঙ্গী আরোহী সুকু মুর্মু।

জানা গেছে মৃত ও আহত দুই যুবকই জামবাদ বহুলা হরিপুরের বাসিন্দা। এদিন দুজনে বাইকে করে যাচ্ছিলেন। পথে জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরান্ডী ভাটাশ মোড়ের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয় দুজনই। দুর্ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ছুটে যায় ও আহত দুই বাইক আরোহীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে সনাতন মুর্মুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সুকু মুর্মুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ও কিছু ক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও বারাবনি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত যান চলাচল স্বাভাবিক করে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement