এই বাংলায় দক্ষিণ বাংলা

বেপরোয়া গতিতে পশু পাচারের ছক বানচাল, সালানপুরে ২টি পিকআপ ভ্যান ও ৫টি মোষ-সহ আটক ২ খালাসি

By Eaibanglai - August 11, 2026
— Advertisement —
Advertisement
বেপরোয়া গতিতে পশু পাচারের ছক বানচাল, সালানপুরে ২টি পিকআপ ভ্যান ও ৫টি মোষ-সহ আটক ২ খালাসি

সংবাদদাতা,আসানসোলঃ- বেআইনিভাবে মোষ পাচারের চেষ্টা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত মাধাইচক এলাকায়। বিহারের নম্বর প্লেট যুক্ত দুটি পিকআপ ভ্যানে করে অবৈধ উপায়ে মোট ৫টি মোষ নিয়ে যাওয়ার সময় গাড়ি দুটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় দুই গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও, দুই খালাসিকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি ও মোষগুলিকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সামডির দিক থেকে মাধাইচক রাস্তার দিকে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বিহারের নম্বর প্লেট লাগানো দুটি পিকআপ ভ্যান। বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি শিশু প্রায় গাড়ির নিচে চলে আসছিল। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তারা। গাড়ির এই বিপজ্জনক গতি এবং গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।

এর পরেই সামডি এলাকার গ্রামবাসীরা পিকআপ ভ্যান দুটিকে ধাওয়া করেন। অবশেষে মাধাইচক রাস্তার এথোড়া মোড়ে এসে গাড়ি দুটিকে আটকে ফেলেন তাঁরা। প্রাথমিকভাবে গ্রামবাসীদের সন্দেহ ছিল যে গাড়িগুলিতে বেআইনিভাবে গরু পাচার করা হচ্ছে। কিন্তু দেখা যায়, সেগুলিতে মোষ রয়েছে।

ঘটনার খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় সালানপুর থানার পাহাড়গোড়া পুলিশ ক্যাম্পে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। এদিকে বেগতিক বুঝে দুই চালক চম্পট দিলেও, পুলিশ গ্রামবাসীদের সহায়তায় দুই খালাসিকে ধরে ফেলে।

পুলিশ পিকআপ ভ্যান দুটি এবং মোষগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং এলাকার বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকায় অবৈধ পশু পাচারের কারবার রুখতে পুলিশের কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement