এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলে বর্ণাঢ্য আয়োজনে শুরু জনগণনা: ট্যাবলো উন্মোচন ও ডিজিটাল উদ্যোগ

By Eaibanglai - August 02, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে বর্ণাঢ্য আয়োজনে শুরু জনগণনা: ট্যাবলো উন্মোচন ও ডিজিটাল উদ্যোগ

সংবাদদাতা,আসানসোলঃ- আগামী ২০২৭ সালের মধ্যে সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে শনিবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত আদমশুমারি। এদিন সকালে আসানসোলের কল্যাণপুরে জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক এস পোন্নাবলমের উপস্থিতিতে কেক কেটে ও সবুজ পতাকা দেখিয়ে একটি প্রচার ট্যাবলোর শুভ সূচনা করা হয়।

     ​অনুষ্ঠানে জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শুটার অভিনব সাউ, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের জন্য অভিনব সাউকে এদিন প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

        ​আদমশুমারি প্রক্রিয়ার স্বচ্ছতা ও সহজীকরণের ওপর জোর দিয়ে জেলাশাসক জানান, গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি নাগরিকরা নিজেরাও সরকারি পোর্টালে নিজেদের তথ্য সরাসরি আপলোড করতে পারবেন। পোর্টালে তথ্য আপলোডের পর একটি ১১ সংখ্যার ইউনিক আইডি মিলবে, যা পরবর্তীতে গণনাকারীদের দেখালেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অভিনব সাউ ও অরিজিৎ রায়ের মাধ্যমে এদিনের ডিজিটাল প্রক্রিয়ার সূচনা ঘটে।

​       কর্মসূচী খতিয়ে দেখতে এসে রাজ্যের মন্ত্রী ডঃ অজয় পোদ্দার জানান, দীর্ঘ ব্যবধানের পর বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত এই জনগণনা সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলিকে প্রকৃত দরিদ্র ও যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement