এই বাংলায় দক্ষিণ বাংলা

শাসক দলের নেতাদের মদতে চলছে অবৈধ বালি কারবার, বিস্ফোরক কংগ্রেস নেতা

By Eaibanglai - August 12, 2026
— Advertisement —
Advertisement
শাসক দলের নেতাদের মদতে চলছে অবৈধ বালি কারবার, বিস্ফোরক কংগ্রেস নেতা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতি দমনে নতুন সরকারের কড়া বার্তার মধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় বেআইনি বালি পাচারের অভিযোগে সরব হল কংগ্রেস। আসানসোলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি জেলাজুড়ে অবাধে চলা বেআইনি বালি ব্যবসার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, বর্তমান প্রশাসন খাতায়-কলমে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবি করলেও, আসানসোল পুরনিগমের বিভিন্ন ওয়ার্ড সহ জামুড়িয়া, বারাবনি এবং দামোদর ও ডামরা নদী তীরবর্তী এলাকাগুলিতে রমরমিয়ে চলছে বালি চুরির কারবার।

শাসক দলের নেতারা এই অবৈধ কারবারে যুক্ত রয়েছে বলে দাবি করে তিনি বলেন,  "বর্তমান শাসক দলের শীর্ষ নেতারা কোনো না কোনোভাবে এই পুরো ঘটনাকে সমর্থন করছেন। আর সেই কারণেই এই অবৈধ কার্যকলাপ তৃণমূল স্তর থেকে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বর্তমান শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ না হলে কোনো ট্রাক্টরকে বালি পরিবহনের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকী, বিরোধী বা সাধারণ ব্যবসায়ীদের বোঝাই ট্রাক্টর জোরপূর্বক খালি করে শাসক দল ঘনিষ্ঠদের মাধ্যমে সেই বালি পাচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।" কোন কোন থানার এলাকা জুড়ে এই চক্র সক্রিয়, তা প্রশাসনের খতিয়ে দেখা প্রয়োজন।"

প্রসেনজিৎবাবু দাবি করেন, বালির এই অবৈধ কারবারের জেরে পশ্চিম বর্ধমান জেলায় বালি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। বাজারে বালির কৃত্রিম সংকট তৈরি হওয়ায় চড়া দামে বালি কিনতে গিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনো ধরনের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার, ব্য়বসায়ীরা কার্যত নাজেহাল হয়ে পড়েছেন। বালির দাম আকাশছোঁয়া হওয়ায় তা এখন মানুষের নাগালের বাইরে চলে গেছে।

নির্মাণ শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার মানুষের রুজি-রুজি বাঁচাতে এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে প্রশাসনকে অবিলম্বে আসানসোল ও পার্শ্ববর্তী অঞ্চলে সরাসরি কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement