এই বাংলায় দক্ষিণ বাংলা

দূষিত জল, ওভারলোড গাড়ি ও চাকরির দাবিতে কোল মাইনে বিজেপির পতাকা লাগিয়ে বিক্ষোভ

By Eaibanglai - August 08, 2026
— Advertisement —
Advertisement
দূষিত জল, ওভারলোড গাড়ি ও চাকরির দাবিতে কোল মাইনে বিজেপির পতাকা লাগিয়ে  বিক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ- দূষিত পানীয় জল, ওভারলোডেড ডাম্পারের দাপট এবং স্থানীয়দের কর্মসংস্থানের অভাব—এই ত্রিমুখী ক্ষোভে ফুঁসছে আসানসোলের জামুড়িয়া ব্লকের অন্তর্গত চুরুলিয়া এলাকা। এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভকে হাতিয়ার করে এবার বিজেপির পতাকা লাগিয়ে বিক্ষোভে শামিল হলেন এলাকার উত্তেজিত মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকেরা। আন্দোলনের জেরে খনির কাজ ও কয়লা পরিবহণ সাময়িকভাবে ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খনি থেকে বেরিয়ে আসা দূষিত জল অজয় নদীতে গিয়ে পড়ছে। এর ফলে অজয় নদীর জল দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের একাধিক গ্রামের জলও দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

এছাডাও চুরুলিয়ার মূল সড়ক ও গ্রামীণ রাস্তা দিয়ে প্রতিদিন দেদার চলছে কয়লা বোঝাই ওভারলোডেড ডাম্পার ও লরি। ভারি গাড়ি চলাচলের ফলে মাত্র কয়েক মাস আগেই তৈরি হওয়া রাস্তাঘাট ভেঙে গেছে। এর পাশাপাশি অনবরত উড়ন্ত কয়লার গুঁড়োর কারণে স্থানীয় পরিবেশ ও মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিক্ষোভকারীদের অন্যতম প্রধান অভিযোগ হলো, স্থানীয়  যুবকদের কোল মাইনে চাকরি দেওয়া হচ্ছে না। বহিরাগতদের এনে কাজে নিয়োগ করা হলেও এলাকার যোগ্য যুবকেরা বেকার বসে রয়েছেন। পুনর্বাসন ও উপযুক্ত চাকরির প্রতিশ্রুতি কর্তৃপক্ষ পূরণ করেনি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এদিন বেসরকারি ওই কয়লাখনির গেট বন্ধ করে ও  কয়লা পরিবহণের রাস্তায় বিজেপির দলীয় পতাকা বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো মানুষ। আন্দোলনকারীদের স্পষ্ট কথা, যতক্ষণ না খনি কর্তৃপক্ষ দূষিত জল পরিশোধন, ওভারলোডেড গাড়ি নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের স্থায়ী চাকরির দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ তারা এই আন্দোলন থেকে পিছু হটবেন না। খনিতে বিজেপির ঝাণ্ডা লাগিয়ে এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক ও সামাজিক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দারা যে আন্দোলনের পথ থেকে সরছেন না, তা তাঁরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement