এই বাংলায় দক্ষিণ বাংলা

নোংরা জায়গায় দেব-দেবীর ছবি লাগানোর প্রতিবাদে সরব বজরং দল

By Eaibanglai - September 07, 2026
— Advertisement —
Advertisement
নোংরা জায়গায় দেব-দেবীর ছবি লাগানোর প্রতিবাদে সরব বজরং দল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের আশিস মার্কেট ও সবজি মার্কেট এলাকায় নোংরা এবং অপরিচ্ছন্ন জায়গায় হিন্দু দেব-দেবীর ছবি লাগিয়ে রাখার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল বজরং দল। রবিবার দুপুরে সংগঠনের একদল কর্মকর্তা ও সদস্য ওই এলাকায় গিয়ে বেশ কিছু দোকান এবং বাড়ির দেওয়ালে লাগানো দেব-দেবীর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং কয়েকটি জায়গা থেকে নিজেরাই ছবিগুলি খুলে নেন।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাধারণত যত্রতত্র প্রস্রাব বা নোংরা ফেলা আটকাতে অনেকে দেওয়ালে দেব-দেবীর ছবি লাগিয়ে রাখেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পরবর্তীতে সেই ছবিগুলির আশেপাশের জায়গা চরম নোংরা ও অপরিচ্ছন্ন হয়ে পড়ে, যা সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করছে এবং দেব-দেবীর অবমাননা ঘটাচ্ছে।

বজরং দলের কর্মকর্তাদের স্পষ্ট বক্তব্য, দেব-দেবীর ছবিকে এভাবে নোংরা জায়গায় ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রবিবার সংশ্লিষ্ট দোকানদার ও গৃহস্থদের দ্রুত এই ছবিগুলি সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বজরং দল সাফ জানিয়েছে, আগামী দিনেও দুর্গাপুরের কোথাও এমন দৃশ্য নজরে এলে তারা একইভাবে প্রতিবাদ জানাবে এবং প্রয়োজনে নিজেরাই ছবিগুলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement