এই বাংলায়

বেসরকারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, জখম ১২

By Eaibanglai - March 30, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার ভদরা মোড়ের কাছে একটি বেসরকারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ওই অগ্নিকাণ্ডের জেরে ১২ জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে কারখানার একটি ইনডাক্সেন ফার্নেসে বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন জায়গায়। প্রথমে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে,কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে বড়জোড়া থেকে দমকলের আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত গঙ্গাজলঘাটি থানার পুলিশ। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement