এই বাংলায়

কারখানার ফার্নেসের ইলেকট্রন ফেটে গুরুতর জখম কর্মরত শ্রমিক

By Eaibanglai - March 16, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ– কারখানার ফার্নেসের ইলেকট্রন ফেটে গুরুতর জখম হলেন এক কর্মরত শ্রমিক। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলের। জখম শ্রমিকের নাম জয়ন্ত নন্দী, বয়স ৪০। তিনি স্থানীয় মালিয়াড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গুরুতর আহত ওই শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও পরে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গেছে সকালের সিফটে কর্মরত ছিলেন ওই শ্রমিক। ওই সময় হঠাৎ করে ‘ফার্নিসের ইলেকট্রন ফেটে’ গুরুতর জখম হন তিনি। তাঁর শরীরের ৮০ শতাংশ ঝলসে যায়।

অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন বড়জোড়া মণ্ডল-১ সভাপতি গোবিন্দ ঘোষ। তাঁর অভিযোগ কারখানা কর্তৃপক্ষের উদাসীনতায় ওই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়না বলেও দাবি করেন তিনি। যদিও পুরো বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement