এই বাংলায়

বাঁকুড়ায় পৌঁছল ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা

By Eaibanglai - December 02, 2023
— Advertisement —
Advertisement
বাঁকুড়ায় পৌঁছল ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার মিছিল পৌঁছল বাঁকুড়ায়। শুক্রবার সন্ধ্যায় ডিএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রার মিছিল পুরুলিয়া থেকে এসে পৌঁছায় বাঁকুড়ার ছাতনার কমলপুরে। এরপর তিনি এলাকার কর্মীদের সঙ্গে মিছিলে হাঁটেন এবং কমলপুর বাজার এলাকার পাশাপাশি ছাতনার বারবাকড়া মোড়ে একটি পথসভায় অংশ নেন। আগামী চার তারিখ পর্যন্ত জেলা জুড়ে এই ইনসাফ যাত্রা কর্মসূচি চলবে রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে। এরপর বাঁকুড়া থেকে ইনসাফ যাত্রার মিছিল যাবে ঝাড়গ্রাম জেলায়।

প্রসঙ্গত,রাজ্য ও কেন্দ্র সরকারের দুর্নীতি এবং অপপ্রচার সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সিপিআই( এম) এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে চলতি মাসের শুরুর দিকে আলিপুরদুয়ারের বানারহাট থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই পদযাত্রাব প্রায় দু মাস ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে আগামী ৭ জানুয়ারি কলকাতার ব্রিগেড সমাবেশে পৌঁছে শেষ হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement