এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরের বুকে সাইবার প্রতারণার জাল, পুলিশের অভিযান ধৃত ১

By Eaibanglai - September 28, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের বুকে সাইবার প্রতারণার জাল, পুলিশের অভিযান ধৃত ১

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শিল্পাঞ্চল দুর্গাপুরের বুকেই রমরমিয়ে চলছিল সাইবার প্রতারণার জাল। সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ওটিপি  ও ব্যাংকের গোপন তথ্য হাতিয়ে সর্বস্ব লুটে নেওয়ার এই চক্রের পর্দাফাঁস করল দুর্গাপুর থানার পুলিশ। সিটি সেন্টারের রানী রাসমণি রোড এলাকায় একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে  সাহেব মণ্ডল নামে এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় সাইবার জালিয়াতির একটি বড়সড় চক্র সক্রিয় হওয়ার খবর আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ সিটি সেন্টারের ১২ নম্বর রানী রাসমণি রোডের ওই আস্তানায় আচমকা হানা দেয়। সেখান থেকেই হাতেনাতে ধরা পড়ে সাহেব মণ্ডল। ধৃতের কাছ থেকে একটি অত্যাধুনিক ল্যাপটপ, একাধিক দামি মোবাইল ফোন এবং বিভিন্ন নামী ব্যাংকের প্রচুর পাসবই, এটিএম কার্ড ও ভুয়ো নথি উদ্ধার হয়েছে।

তদন্তকারীদের দাবি, সাধারণ মানুষকে নানা কৌশলে লোভনীয় অফার বা ব্যাংকের পরিচয় দিয়ে ফোন করত এই চক্রের সদস্যরা। এরপর কৌশলে ওটিপি ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হতো। ধৃতের উদ্ধার হওয়া ল্যাপটপ ও মোবাইল ফোনের ডেটা এবং ব্যাংকের নথি খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা।

এই জালিয়াতি চক্রের মাধ্যমে কত টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং এর সঙ্গে দুর্গাপুর বা ভিন রাজ্যের আর কারা কারা যুক্ত, তা জানতে ধৃত সাহেব মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। সোমবার ধৃত সাহেব মণ্ডলকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement