এই বাংলায়

বেপরোয়া লরি পিষে দিল পথচারীকে

By Eaibanglai - February 20, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বেপরোয়া সিমেন্ট বোঝাই লরি পিষে দিল এক পথচারীকে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বাঁকুড়া সদর থানা এলাকার ধলডাঙ্গা মোড়ে। অজ্ঞাত পরিচয় ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান দুর্গাপুর দিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ধলডাঙ্গা মোড়ের কাছে এক পথচারী রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। লরিটি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়ে পড়ে এবং ব্যস্ততম রানীগঞ্জ-বিষ্ণুপুর ভায়া বাঁকুড়া এন.এইচ-৬০ উপর ধলডাঙ্গাতে যান চলাচল সাময়িক থমকে যায়। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায় ও যান চলাচল স্বাভাবিক করে। অন্যদিকে পুলিশ লরিটিকে আটক করলেও চালক ও খালাসি পালিয়ে যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement