এই বাংলায়

প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু দুই প্রৌঢ়ের

By Eaibanglai - February 27, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বন্ধুর । ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকার। মৃত দুজনই প্রৌঢ়, নাম স্বপন অধিকারী ( ৬৫) ও তরুণ দে(৫৫)। দুজনেই বিষ্ণুপুর থানার হেতাগোড়া গ্রামের বাসিন্দা। আজ সকালে দুজনকেই বাঁকাদহ পেট্রল পাম্পের সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।

বছর ৬৫ র স্বপন অধিকারী পেশায় পশু চিকিৎসক আর বছর ৫৫ র তরুণ দে পেশায় সাইকেল মেকানিক। পরিবার সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো আজ ভোরেও স্বপনবাবু বন্ধু তরুণ দের সঙ্গে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে প্রাতঃভ্রমণে বের হন। দীর্ঘক্ষণ পরে ওই রাস্তা দিয়ে স্থানীয় এক যুবক সাইকেল নিয়ে যাওয়ার সময় দুজনকেই গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। দ্রুত পরিবারের লোকজনকে খবর দেয় সে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃতের পরিবার ও পুলিশের অনুমান প্রাতঃভ্রমণের সময় বেপরোয়া কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement