এই বাংলায়

একই রাতে ৮টি বাড়িতে দুঃসাহসিক চুরি

By Eaibanglai - August 17, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- একই রাতে ৮টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার খাতড়া থানা এলাকার দহলা ও কুসুমডাঙ্গা গ্রামে। মঙ্গলবার রাতের এই ঘটনার জেরে গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে বাড়ির দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢোকে চোরের দল। প্রায় প্রতিটি বাড়ি থেকেই নগদ টাকা সহ সোনার গহনা খোয়া গেছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এতগুলি বাড়িতে চুরির ঘটনা ঘটলেও কেউ ঘুনাক্ষরেও টের পায়নি। সকাল হতেই বিষয়টি নজরে আসে সকলের। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে খাতড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সমস্ত কিছু খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে একই সঙ্গে এতগুলি বাড়িতে চুরির ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসীরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement