এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলে খাদ্য সুরক্ষা দপ্তরের আকস্মিক অভিযান: উদ্ধার বাসি মাংস ও মেয়াদ উত্তীর্ণ খাবার

By Eaibanglai - August 29, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে খাদ্য সুরক্ষা দপ্তরের আকস্মিক অভিযান: উদ্ধার বাসি মাংস ও মেয়াদ উত্তীর্ণ খাবার

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- শহরের মানুষের খাদ্যের গুণমান নিশ্চিত করতে এবং হোটেল-রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে এক বড়সড় অভিযানে নামল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। শুক্রবার আসানসোল শহরের বিভিন্ন ছোট-বড় মিলিয়ে প্রায় দশটি হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে আচমকা হানা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান চালানো হয়। এই আকস্মিক অভিযানের জেরে শহরের খাদ্য ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অভিযান চলাকালীন আধিকারিকদের নজরে আসে চরম গাফিলতি ও একাধিক গুরুতর অনিয়ম। পরিদর্শনের সময় দেখা যায়,বেশ কিছু নামী-দামী প্রতিষ্ঠানেও কোনো বৈধ ফুড লাইসেন্স বা জলের লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ছিল না। মিষ্টির দোকানের ফ্রিজ থেকে দীর্ঘদিনের বাসি মিষ্টি এবং মেয়াদ উত্তীর্ণ দইয়ের প্যাকেট উদ্ধার করা হয়।

কয়েকটি হোটেলের রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত শোচনীয় ও অপরিষ্কার। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচা মাংস রাখা ছিল, এমনকি নর্দমার পাশে মাংস সংরক্ষণ করে রাখার মতো মারাত্মক ঘটনাও প্রকাশ্যে এসেছে।বিরিয়ানি ও অন্যান্য মাংসের পদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মশলা পরীক্ষা করেন আধিকারিকরা। বেশ কিছু মশলার গুণমান অত্যন্ত নিম্নমানের বলে প্রমাণিত হয়।

অভিযান পরিচালনাকারী দল অবিলম্বে ওই সমস্ত বাসি মিষ্টি, মেয়াদ উত্তীর্ণ দই, নিম্নমানের মশলা এবং অস্বাস্থ্যকর মাংস নষ্ট করে ফেলার নির্দেশ দেয়। একই সঙ্গে যে সমস্ত দোকানে পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা বা ডাস্টবিনের মতো প্রাথমিক পরিকাঠামো ছিল না, তাদের কড়া ভাষায় সতর্ক করা হয়েছে।

খাদ্য সুরক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, "জনসাধারণের স্বাস্থ্য নিয়ে কোনো রকম আপস করা হবে না। অভিযানে যে সমস্ত অনিয়ম ও বেনিয়ম ধরা পড়েছে, সেগুলির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ত্রুটিপূর্ণ দোকান ও হোটেলগুলিকে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি লিখিত নোটিশ (শো-কজ) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।"

উৎসবের মরশুমের আগে খাদ্য সুরক্ষা দপ্তরের এই কড়া মনোভাবকে স্বাগত জানিয়েছেন আসানসোলের সাধারণ নাগরিকরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও শহরের সর্বত্র এই ধরণের ঝটিকা অভিযান জারি থাকবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement