এই বাংলায় দক্ষিণ বাংলা

বেহাল রাস্তা,খাটিয়ায় চড়ে হাসপাতালের পথে রোগী

By Eaibanglai - August 07, 2026
— Advertisement —
Advertisement
বেহাল রাস্তা,খাটিয়ায় চড়ে হাসপাতালের পথে রোগী

সংবাদদাতা,বাঁকুড়াঃ- গত ১৫ বছর ধরে তৃণমূলের শাসনকালে পথশ্রী প্রকল্পেও ফেরেনি হাল। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের খাড়ারি গ্রাম পঞ্চায়েতের ফুলবেড়িয়া বুথের তালতোড় গ্রামের বেহাল রাস্তা  নিয়ে নাজেহাল গ্রামবাসী। গ্রামে পৌঁছতে পারে না কোন গাড়ি। তাই বেহাল রাস্তা দিয়ে খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের।

গ্রাম থেকে শহরে যাওয়ার একমাত্র রাস্তা। বড়জোড়া ব্লকের তালতোড় গ্রামের এই এবড়োখেবড়ো রাস্তা ছাড়া গতি নেই বাসিন্দাদের। আর এই একমাত্র রাস্তাটি প্রায় ২০ বছর ধরে বেহাল। বেহাল বললেও কম বলা হয়। মাটি, কাদা আর খানাখন্দে ভরা চলার পথ এক।  ভরা বর্ষায় তা আর চলার পথ থাকে না। অ্যাম্বুল্যান্স দূর অস্ত, টোটো-রিক্সাও যেতে পারে না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে হলে উপায় একটাই। রোগীকে খাটিয়ায় চাপিয়ে মেন রোড পর্যন্ত নিয়ে যেতে হয়। শুধু রোগী নন, বৃষ্টিতে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়ে স্কুলপড়ুয়ারাও। পড়ে গিয়ে নিত্যদিন ঘটে দুর্ঘটনা। আর সন্ধ্যার পর তো যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।  যদিও উপায় নেই,এই রাস্তা দিয়েই নিত্যদিন ঝুঁকির যাতায়াত করতে হয় গ্রামের মানুষকে।  গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল জমানায় বারবার আবেদন জানিয়েও  রাস্তা সংস্কারে কোনও কাজই হয়নি।

এদিকে রাজ্যে সরকার বদলেছে। দুর্নীতি রোধের পাশাপাশি উন্নয়নের আশার বাণী শুনিয়েছে সরকার। যদিও সেই আশার আলো এখনও পর্যন্ত পৌঁছয়নি বড়জোড়া ব্লকের খাড়ারি গ্রামে। যদিও আশা ছাড়েননি গ্রামবাসী। নতুন সরকারের কাছে এই রাস্তা সংস্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করছেন। নতুন করে আবেদনও জানাচ্ছেন। এখন দেখার  খাড়ারি গ্রামে এই সরকারের উন্নয়নের আলো পৌঁছয় কিনা।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement