দক্ষিণ বাংলা

সাংসদের উপস্থিতিতে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বাঁকুড়ার তৃণমূল প্রার্থীদের

By Eaibanglai - March 19, 2026
— Advertisement —
Advertisement
সাংসদের উপস্থিতিতে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বাঁকুড়ার তৃণমূল প্রার্থীদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বেশিরভাগ রাজনৈতিক দলই। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরপরই অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও নেমে পড়েছেন ভোটের ময়দানে ভোট প্রচারে।

বৃহস্পতিবার সাংসদ অরূপ চক্রবর্তীর উপস্থিতিতে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থীরা। এদের মধ্যে ছিলেন জেলার ছয়’টি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন সাংসদ ও প্রার্থীরা।

পুজো পর্ব শেষে প্রার্থীরা জানান, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তারা নির্বাচনী লড়াইয়ে নামছেন। এদিন মন্দির চত্বরে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement