এই বাংলায়

বাইক আরোহী কে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো গুরুতর আহত এক মহিলা

By Eaibanglai - January 11, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ- এক বাইক আরোহী কে বাঁচাতে গিয়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই অটো। এই ঘটনায় আহত হয়েছেন এক মাঝবয়সী মহিলা। ওই মহিলার নাম পদ্মা দে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের ডেলাদুয়ার এলাকায় ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায়, পাঁচ জন যাত্রী নিয়ে অটোটি বোলতলা থেকে বিষ্ণুপুর স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময়ে হঠাৎ অটোর সামনে চলে আসে একটি বাইক আরোহী তাকে বাঁচাতে গিয়ে উল্টে যায় অটোটি। এই ঘটনায় মাথায় চোট পেয়ে গুরুতর আহত হন পদ্মা দে নামে ওই মহিলা যাত্রী। স্থানীয় বাসিন্দারা সময় নষ্ট না করে আহত ওই যাত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করেন।

সমীর কুমার সিংহ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন আমরা অনেকবার পুলিশ প্রশাসনকে জানিয়েছে এখানে একটি ট্রাফিক ব্যবস্থা করতে কিন্তু তার পরেও কোন কাজ হয়নি। যার ফলে বাড়ছে এই ধরনের পথ দুর্ঘটনা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement