এই বাংলায় দক্ষিণ বাংলা

বিধায়কের ক্ষোভের পরদিনই আসানসোলের নামী রেস্তোরাঁয় অভিযান: উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধ ও দই

By Eaibanglai - October 30, 2026
— Advertisement —
Advertisement
বিধায়কের ক্ষোভের পরদিনই আসানসোলের নামী রেস্তোরাঁয় অভিযান: উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধ ও দই

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের জিটি রোডের এক নামী রেস্তোরাঁয় বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ফুড সেফটি দপ্তর ও স্থানীয় পুলিশ। শুক্রবার সকালে ওই রেস্তোরাঁর রান্নাঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ দুধ, দই এবং সস উদ্ধার করেন আধিকারিকরা। এছাড়া খাবার খোলা অবস্থায় রাখা এবং রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি  একাধিক গাফিলতি ধরা পড়ে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই এই রেস্তোরাঁর সামনে প্রকাশ্যে মারধর ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, আসানসোলে কোনওভাবেই গুন্ডামি বরদাস্ত করা হবে না। এই হুঁশিয়ারির ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এই যৌথ অভিযান ঘিরে শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 ফুড সেফটি দপ্তর ইতিমধ্যেই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement