এই বাংলায়

বিষ্ণুপুর পৌরশহরে চলল বুলডোজার, ভাঙা হল অবৈধ লজ

By Eaibanglai - February 23, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরশহরে চলল বুলডোজার, ভাঙা হল অবৈধ নির্মাণ। পৌরসভার কোনরকম অনুমতি ছাড়াই ওই নির্মাণ হয়েছিল বলে অভিয়োগ ।

প্রসঙ্গত বিষ্ণুপুর শহরের গুমঘর সংলগ্ন জোরবাংলো মন্দিরের ৭৫ মিটারের মধ্যেই একটি বেসরকারি লজ তৈরি হয়েছিল । পৌরসভার অভিয়োগ কোনরকম অনুমতি ছাড়াই ওই লজটি তৈরি করা হয়েছিল। ফলে দিন দশেক আগে মালিক কর্তৃপক্ষকে লজটি ভেঙে দেওয়ার নোটিশ দয় পুর কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ তাতে কর্ণপাত করেননি মালিক পক্ষ। অবশেষে এদিন পৌরসভার তরফে ওই অবৈধ নির্মাণে ভেঙ্গে দেওয়া হয়। বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতিতে চলে ওই বেসরকারি লজ ভাঙার কাজ । পাশাপাশি ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনোও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement