এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার দুই পুত্র

By Eaibanglai - August 18, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার দুই পুত্র

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  বাড়ির সামনে মোটরবাইক রাখা নিয়ে প্রতিবাদ করার জেরে এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার দুই ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত দুই যুবকই পেশায় সিভিক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত খয়রাশোল এলাকায়। এই হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছেন সচিদানন্দ যাদব নামে ওই বিজেপি সমর্থক। বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে সচিদানন্দ যাদব তাঁর বাড়ির সামনে মোটরবাইক পার্কিং করার প্রতিবাদ জানিয়েছিলেন। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই গতকাল তাঁর ওপর চড়াও হয় এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার দুই ছেলে—অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। অভিযোগ লোহার রড ও লাঠিসোটা নিয়ে সচিদানন্দবাবুর ওপর আচমকা হামলা চালানো হয় বলে । এই মারধরের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আক্রান্তের পরিবারের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আমল থেকেই রাজনৈতিক মতাদর্শের কারণে তাঁদের ওপর নানাভাবে মানসিক চাপ ও হয়রানি করা হতো। পুরোনো সেই রাজনৈতিক ক্ষোভ এবং বাইক পার্কিংয়ের সাম্প্রতিক প্রতিবাদের জেরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ঘটনার পর রাতেই আক্রান্তের পরিবারের পক্ষ থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি (ইস্ট)-এর কাছে অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই যৌথভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অভিযুক্ত অনির্বাণ ও অর্ণবকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন দুই বিধায়কই।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement