এই বাংলায় দক্ষিণ বাংলা

সরকারি জমি বাঁচাতে গিয়ে দুর্গাপুরে আক্রান্ত বিজেপি কর্মী, কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের শ্বশুর

By Eaibanglai - November 17, 2026
— Advertisement —
Advertisement
সরকারি জমি বাঁচাতে গিয়ে দুর্গাপুরে আক্রান্ত বিজেপি কর্মী, কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের শ্বশুর

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-  সরকারি জমি বেদখল হওয়া থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে। হামলার অভিযোগ উঠেছে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার শ্বশুরের বিরুদ্ধে।

বিজেপির দাবি, এলাকার একটি সরকারি জমি দখল করার চেষ্টা চলছিল। সেই জমি রক্ষা করতে গিয়েই দুষ্কৃতীদের হামলার শিকার হন তাঁদের ওই কর্মী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, দলীয় কর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল এবং এর নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement