এই বাংলায় দক্ষিণ বাংলা

এক সপ্তাহ ধরে বিচ্ছিন্ন জল ও বিদ্যুৎ, দুর্গাপুরের অসহায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন বিজেপি যুবনেতা

By Eaibanglai - November 23, 2026
— Advertisement —
Advertisement
এক সপ্তাহ ধরে বিচ্ছিন্ন জল ও বিদ্যুৎ, দুর্গাপুরের অসহায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন বিজেপি যুবনেতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  গত এক সপ্তাহ ধরে জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন দুর্গাপুরের একটি বৃদ্ধাশ্রমের ৩২ জন আবাসিক। অভিযোগ, বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ গত তিন মাস ধরে জল ও বিদ্যুতের বিল না মেটানোয় বাড়ির মালিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং কর্তৃপক্ষও কোনো বিকল্প ব্যবস্থা নেয়নি। এই চরম অমানবিক পরিস্থিতিতে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে মানবিক হাত বাড়িয়ে দিলেন বিজেপির যুব নেতা পারিজাৎ গাঙ্গুলি। তিনি ঘটনাস্থলে পৌঁছে আবাসিকদের হাতে শীতবস্ত্র, খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

এই ঘটনায় বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা এবং বাড়ির মালিকের অমানবিক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পারিজাৎ গাঙ্গুলি। তাঁর প্রশ্ন, বৃদ্ধাশ্রমের মতো একটি মানবিক প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দিয়ে কীভাবে একজন মালিক এতটা অমানবিক হতে পারেন; শুধু ব্যবসাই উদ্দেশ্য হলে বাড়িটি অন্য বাণিজ্যিক কাজে ব্যবহার করা উচিত ছিল। একইসঙ্গে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে অবিলম্বে সমস্যা না মিটলে প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করার হুঁশিয়ারি দেন তিনি।

বাড়ির মালিক ও কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার চরম সময়সীমা বেঁধে দিয়ে পারিজাৎবাবু স্পষ্ট জানিয়েছেন, এই সময়ের মধ্যে জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, নির্ধারিত সময়ে সুরাহা না হলে তিনি নিজ উদ্যোগেই আবাসিকদের জন্য জল, বিদ্যুৎ-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দিয়েছেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement