দক্ষিণ বাংলা

ছাতনায় সিপিএম-তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ৫০-৬০ পরিবারের

By Eaibanglai - April 16, 2026
— Advertisement —
Advertisement
ছাতনায় সিপিএম-তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ৫০-৬০ পরিবারের

সংবাদদাতা, বাঁকুড়া :- হাতে আর মাত্র কয়েকটা দিন। রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। ভোটারদের আকর্ষণ করতে তৎপরতা তুঙ্গে রাজনৈতিক প্রার্থীদের মধ্য়। এরই মধ্যে রাজনৈতিক পালাবদলের ঘটনা সামনে এল বাঁকুড়ার ছাতনা বিধানসভায়। সিপিএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের সদস্যরা।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, এলাকার বহু কর্মী-সমর্থক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে দলে যোগ দেওয়া সদস্যরা জানিয়েছেন, এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যেই তারা কংগ্রেসে যোগ দিয়েছেন। দলীয় নেতৃত্বের মতে, এই যোগদান আগামী নির্বাচনে কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করবে।

যদিও রাজনৈতিক এই পালা বদলের ঘটনা মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের মতে, তৃণমূল কংগ্রেস থেকে কেউ কংগ্রেসে যায়নি, ছাতনাতে কংগ্রেস বলে কিছু নেই।

নির্বাচনের ঠিক আগে শাসক দলে এই ভাঙান আদৌ ভোটের ফলে কোন প্রভাব ফেলে কিনা এখন সেটাই দেখার।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement