দক্ষিণ বাংলা

টি-শার্টে ছাতনার পুরাকীর্তি ঐতিহ্য ও সংস্কৃতির ছবি

By Eaibanglai - March 18, 2026
— Advertisement —
Advertisement
টি-শার্টে ছাতনার পুরাকীর্তি ঐতিহ্য ও সংস্কৃতির ছবি

সংবাদদাতা, বাঁকুড়া:- টি-শার্টে ফুটে উঠল ছাতনার পুরাকীর্তি ঐতিহ্য ও সংস্কৃতির ছবি। প্রসঙ্গত ছাতনার বৈদ্যপাড়া সংস্কৃত মঞ্চে অনুষ্ঠিত হলো এক অভিনব টি-শার্ট পেইন্টিং ওয়ার্কশপ। আর সেখানেই রঙের যাদুতে সেজে ওঠে হালফিলের পোশাক টি-শার্ট।

রং বেরঙে আর্ট গ্যালারির অধ্যক্ষ দিব্যেন্দু কর্মকারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছিল প্রায় ৪০ জন চিত্রশিল্পী। ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা টি-শার্টকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে পেইন্টিংয়ের মাধ্যমে তুলে ধরেন ছাতনার পুরাকীর্তি, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির বিভিন্ন দিক। রঙের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে ছাতনার পুরানো ও নতুন বাসলী মন্দির, ছাতনা রাজবাড়ী, শুশুনিয়া পাহাড় ও ঝর্ণা, পাথর শিল্প ও এলাকার অনান্য ইতিহাস ও লোকজ ঐতিহ্য।

উদ্যোক্তাদের মতে, এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শিল্পচর্চার পাশাপাশি নিজের এলাকার ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হতে সাহায্য করবে। অংশগ্রহণকারীরাও এমন সৃজনশীল কর্মশালায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement