এই বাংলায় দক্ষিণ বাংলা

মহিলা মোর্চার সভাপতি বদল ঘিরে প্রকাশ্যে বিজেপির কোন্দল, জেলা কার্যালয়ে বিক্ষোভ

By Eaibanglai - September 07, 2026
— Advertisement —
Advertisement
মহিলা মোর্চার সভাপতি বদল ঘিরে প্রকাশ্যে বিজেপির কোন্দল, জেলা কার্যালয়ে বিক্ষোভ

সংবাদদাতা, আসানসোলঃ- জামুড়িয়া মণ্ডল-১-এর মহিলা মোর্চার সভাপতির পদ থেকে স্বর্ণ বাউড়ীর নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্দরে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ের সামনে দলের একাংশের কর্মী-সমর্থকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারী দলীয় কর্মীদের অভিযোগ, জামুড়িয়া মণ্ডল-১-এর মহিলা মোর্চার সভাপতি পদে স্বর্ণ বাউড়ী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তা সত্ত্বেও কেন হঠাৎ তাঁর নাম বাদ দেওয়া হল, সেই বিষয়ে জেলা নেতৃত্বকে জবাবদিহি করতে হবে। এর পেছনে স্থানীয় মণ্ডল সভাপতির গভীর চক্রান্ত রয়েছে বলেও সরাসরি অভিযোগ তোলেন তাঁরা।

এদিন বিক্ষোভকারীরা জেলা কার্যালয়ের সামনে জড়ো হয়ে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীরা বিজেপির জেলা নেতৃত্বের দ্বারস্থ হন এবং লিখিতভাবে তাঁদের অভিযোগ জানান।

দলীয় কোন্দল ধামাচাপা দিতে তৎপর জেলা নেতৃত্ব। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর জেলা বিজেপির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান সূত্র বের করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল শিল্পাঞ্চলে বিজেপির অন্দরের ফাটল আবারও জনসমক্ষে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement