এই বাংলায় দক্ষিণ বাংলা

নিয়ামতপুরে প্লাস্টিক বিরোধী বিশেষ অভিযান পুরনিগমের, একাধিক ব্যবসায়ীকে জরিমানা

By Eaibanglai - September 03, 2026
— Advertisement —
Advertisement
নিয়ামতপুরে প্লাস্টিক বিরোধী বিশেষ অভিযান পুরনিগমের,  একাধিক ব্যবসায়ীকে জরিমানা

সংবাদদাতা,আসানসোলঃ-  নিষিদ্ধ ও নিয়মবহির্ভূত প্লাস্টিকের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করল আসানসোল পৌরনিগম । বুধবার পুরনিগমের স্যানিটারি দফতরের উদ্যোগে নিয়ামতপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পুর-আধিকারিক ও কর্মীদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকর্মীরা।

পুরসভা সূত্রে জানা গেছে, এদিন নিয়ামতপুর বাজারের বিভিন্ন ছোট-বড় দোকানে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ও অন্যান্য সামগ্রীর ব্যবহার খতিয়ে দেখেন আধিকারিকরা। সরকারি নিয়ম না মেনে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার ও সরবরাহের অভিযোগে হাতেনাতে ৭ জন দোকানদারকে আটক করা হয়। নিয়ম লঙ্ঘনের অপরাধে ওই ৭ ব্যবসায়ীর প্রত্যেককে ২০০ টাকা করে, মোট ১,৪০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিধি অনুযায়ী, ১২০ মাইক্রনের কম পুরুত্বের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার সম্পূর্ণ বেআইনি। তবে আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, ১২০ মাইক্রনের বেশি হলেই সব প্লাস্টিক বৈধ নয়। কারণ নির্দিষ্ট কিছু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী (Single-Use Plastic) আইনত সম্পূর্ণ নিষিদ্ধ।

পুরসভার আধিকারিকদের মতে, বাজারে যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে নিকাশি নালা অবরুদ্ধ হয়ে পড়ছে। যার ফলে সামান্য বৃষ্টিতেই শহরাঞ্চলে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিশেষ করে বর্ষার মরসুমে এই প্লাস্টিক বর্জ্য জল চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করে। একই সাথে পরিবেশের উপরও এর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ছে।

অভিযান চলাকালীন পুরসভার পক্ষ থেকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষকেই প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে সতর্ক করা হয় এবং কাপড়ের বা চটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। শহরকে প্লাস্টিকমুক্ত করতে আগামী দিনেও এই ধরণের ঝটিকা অভিযান জারি থাকবে বলে পুরনিগম সূত্রে জানানো হয়েছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement