এই বাংলায় খেলাধুলা দক্ষিণ বাংলা

চিত্তরঞ্জনে জমজমাট দিবা-রাত্রি ফুটবল: হারিয়ে যাওয়া ক্রীড়া-ঐতিহ্য ফেরানোর উদ্যোগ

By Eaibanglai - September 18, 2026
— Advertisement —
Advertisement
চিত্তরঞ্জনে জমজমাট দিবা-রাত্রি ফুটবল: হারিয়ে যাওয়া ক্রীড়া-ঐতিহ্য ফেরানোর উদ্যোগ

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের রেলশহর চিত্তরঞ্জনের হারিয়ে যাওয়া সোনালী ক্রীড়া-ঐতিহ্য ও পুরনো দিনের সেই ফুটবল উন্মাদনা মাঠের ঘাসে ফিরিয়ে আনতে ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আয়োজিত হলো একটি আকর্ষণীয় দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট  ‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি উইনার্স কাপ’ এবং ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রানার্স আপ কাপ’। চিত্তরঞ্জনের ঐতিহাসিক এসপি নর্থ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই '৯-এ-সাইড' নকআউট প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নকআউট পর্বের এই টুর্নামেন্টে মোট ৮টি প্রথম সারির দল অংশগ্রহণ করে, যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। গ্রুপ ‘এ’:- দেশবন্ধু এফএ, ব্রাদার এফসি, আদিবাসী ইউনাইটেড এফসি এবং জেএমডি আসানসোল এফএ ও গ্রুপ ‘বি’:- ছাত্র সংঘ, দুমকা এফসি, সালতোর এফএ এবং এফআরসি।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে ফুটবলের নান্দনিক ও গতিশীল লড়াই। খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে দর্শক ও সমর্থকদের ভিড় এবং গ্যালারির উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বর্তমান সময়ে যখন যুবসমাজ মোবাইলের পর্দায় বন্দি, ঠিক তখন তাদের সবুজ ঘাসের মাঠে ফিরিয়ে আনার এই বার্তা চিত্তরঞ্জনবাসীর হৃদয়ে দারুণভাবে সাড়া ফেলেছে।

এই মেগা ফুটবল আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বরিষ্ঠ কার্যকর্তা মন্টু গাঙ্গুলী, পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পর্ক প্রমুখ এবং আরএসএস-এর অভিজিৎ মজুমদার সহ এলাকার একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। 

টুর্নামেন্টের মূল উদ্যোক্তা শুভজিৎ বসু আশাপ্রকাশ করে জানান, "আগামী দিনে এই ধরনের ধারাবাহিক আয়োজনের মাধ্যমে চিত্তরঞ্জন আবার তার পুরনো 'খেলার শহর' নামটিকে সার্থক করে তুলবে এবং নতুন প্রতিভারা উঠে আসবে।"

দিনের শেষে এই আয়োজন শুধু একটি টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকেনি, বরং রূপ নিয়েছিল এলাকার তরুণ প্রজন্মের এক মহা মিলনমেলায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement