এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার প্রায় ৫৩ কেজি গাঁজা, ধৃত ৩

By Eaibanglai - August 11, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার প্রায় ৫৩ কেজি গাঁজা, ধৃত ৩

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পাচারের আগেই পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য পেল পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা-সহ তিন আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ৫৩ কেজি ২৩৭ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নরহরি বিশাল (৪৬), উপেন্দ্র প্রধান (৩৮) এবং চন্দ্রকান্ত নায়ক (৩২)। ধৃত তিনজনই ওড়িশার বাসিন্দা।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ওড়িশা থেকে বাসে চড়ে দুর্গাপুরের সুকুমারনগর সংলগ্ন পচা খাল নামক এলাকায় নামে ওই তিনজন। পুলিশ এলাকা ঘিরে ফেলে তিন জনকে আটক করে তল্লাশি চালাতেই বস্তাবন্দী বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।

মাদক পাচারের এই বড়সড় ছক বানচাল করার পর মঙ্গলবার ধৃত তিনজনকে আসানসোল আদালতে পেশ করা হয়।

 ওড়িশার কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা আনা হয়েছিল এবং দুর্গাপুর বা পার্শ্ববর্তী কোন কোন এলাকায় তা পাচারের পরিকল্পনা ছিল—তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই চক্রে স্থানীয় কোনও এজেন্টের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement