এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে পুলিশি অভিযান, গ্রেফতার ১০ সাইবার প্রতারক

By Eaibanglai - September 12, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে পুলিশি অভিযান, গ্রেফতার ১০ সাইবার প্রতারক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার দমন শাখার এক বড়সড় সাফল্যে দুর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো ১০ জন সাইবার প্রতারককে। শুক্রবার রাতে দুর্গাপুরের নঈমনগর, মসজিদ মহল্লা, সোনার তরী আবাসন সহ শহরের বেশ কয়েকটি হোটেল ও ডেরায় অতর্কিতে হানা দিয়ে পুলিশ এই চক্রটিকে হাতেনাতে পাকড়াও করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রাথমিক তদন্তে এই চক্রটির সাথে ঝাড়খণ্ডের কুখ্যাত 'জামতাড়া গ্যাং' বা জামতাড়া সাইবার প্রতারণা চক্রের সরাসরি যোগসূত্রের প্রমাণ মিলেছে। ধৃতদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাসবই এবং বেশ কিছু জাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তদন্তকারী আধিকারিকদের অনুমান, ধৃতরা দুর্গাপুরে আস্তানা গেড়ে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে বড়সড় আর্থিক জালিয়াতির নেটওয়ার্ক চালাচ্ছিল। উদ্ধার হওয়া ইলেকট্রনিক গ্যাজেট ও নথিপত্র খতিয়ে দেখে এই চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে এবং প্রতারণার টাকা কোথায় পাঠানো হতো, তা জানার চেষ্টা চলছে। ধৃত ১০ জনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement